মেলবোর্নে জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাতের দাবি অস্ট্রেলীয় পুলিশের

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ১৩:২৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৩:৩০
image

অস্ট্রেলিয়ার মেলবোর্নে জঙ্গি হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে সেদেশের পুলিশ। হামলার পরিকল্পনাকারী সন্দেহে মঙ্গলবার (২০ নভেম্বর) তুর্কি বংশোদ্ভূত তিন অস্ট্রেলীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বয়স যথাক্রমে ২১, ২৬ ও ৩০। তারা মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস দ্বারা অনুপ্রাণিত বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার মেলবোর্নে অভিযান চালায় অস্ট্রেলীয় পুলিশ
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার (২০ নভেম্বর) মেলবোর্নের উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে ওই তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তারা জানায়, তিনজনের মধ্যে দুইজন আপন ভাই। কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারকৃতরা একটি জনাকীর্ণ জায়গায় আধা-স্বয়ক্রিয় রাইফেল বসিয়ে কত বেশি সংখ্যক মানুষকে হত্যা করা যায় তা নিয়ে পরিকল্পনা করছিলো।

অস্ট্রেলীয় পুলিশের প্রধান কমিশনার গ্রাহাম অ্যামটন মঙ্গলবার সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা হামলাস্থল নির্ধারণ করতে পারছিলো না, তবে সাম্প্রতিক দিনগুলোতে তারা তাদের পরিকল্পনা নিয়ে তৎপরতা জোরালো করেছিল। ‘ওরা জনসমাগম হয় এমন একটি জায়গা খুঁজছিলো, যেখানে ভিড় থাকবে। কারণ তারা এমন জায়গা খোঁজার চেষ্টা করছিলো যেখানে একসঙ্গে অনেক মানুষকে মেরে ফেলা সম্ভব হবে।’ বলেন অ্যাশটন। তিনি জানান, এখন আর জনসাধারণের জন্য কোনও হুমকি নেই।

মঙ্গলবারই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসজনিত অপরাধ সংঘটনের অভিযোগ দায়ের করা হতে পারে।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম