ফ্রান্সে জ্বালানি বিক্ষোভকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ১৬:৫৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৭:৪৭

ফ্রান্সে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের দ্বিতীয় সপ্তাহে চলা বিক্ষোভ দমন করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। শনিবার (২৪ নভেম্বর) রাজধানী প্যারিসের গুরুত্বপূর্ণ চ্যাম্পস-এলিসিস এলাকায় বিক্ষোভকারীদের ওপর এই কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

ফ্রান্সে জ্বালানি বিক্ষোভকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস

শনিবারের বিক্ষোভে কয়েক হাজার বিক্ষোভকারী চ্যাম্প-এলিসিস এলাকায় জড়ো হন। এলাকাটিতে প্রধানমন্ত্রীর আবাসিক কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয় রয়েছে। বিক্ষোভকারীরা সেখানে থাকা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এই ঘটনায় পর বিক্ষোভকারীদের থামাতে প্যারিসের বিভিন্ন এলাকায় প্রায় ৩০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফ্রান্সে জ্বালানি বিক্ষোভকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, গত ১২ মাসে ফ্রান্সে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত দশকের প্রথম দিককার পর এখনই দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি। বিশ্ববাজারে তেলের দাম কমলেও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সরকার সেখানে ‘পরিস্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। দেশটিতে বর্তমানে প্রতি লিটার ডিজেলের ওপর ৭.৬ সেন্ট ও প্রতি লিটার পেট্রোলের ওপর ৩.৯ সেন্ট হারে ট্যাক্স আরোপ করা হয়েছে। এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে আরও ৬.৫ সেন্ট ও ২.৯ সেন্ট হারে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের দামের এমন ঊর্ধ্বগতির প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নেমেছেন।

ফ্রান্সে জ্বালানি বিক্ষোভকারীদের ওপর পুলিশের কাঁদানে গ্যাস

আগের শনিবারও ফ্রান্সের প্রায় ২০০০ স্থানে হলুদ জ্যাকেট পরিহিত প্রায় এক লাখ ২০ হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করে। সাধারণত দেশটির সব গাড়িতেই এই জ্যাকেট রাখতে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গরীব মানুষকে বর্জন করছেন। এই সপ্তাহে এক ভাষণে ম্যাক্রোঁও স্বীকার করেছেন যে, তিনি সত্যিকার অর্থেই নেতাদের সঙ্গে ফরাসি জনগণকে পুনর্মিলিত করতে পারেননি। তবে তিনি বিরোধিদের বিরুদ্ধে এই আন্দোলনকে ছিনতাই করে নেওয়ার অভিযোগ তুলে বলেন, তার সংস্কার কর্মসূচি ঠেকাতেই এমনটা করছে তারা।সূত্র: বিবিসি।

/এএমএ/আরএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম