উগান্ডায় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত কমপক্ষে ৩০

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ২০:১০আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:১৩

আফ্রিকার দেশ উগান্ডায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় দেশটির লেক ভিক্টোরিয়ায় ৭০-৮০ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি রবিবার এ খবর জানিয়েছে।

উগান্ডায় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত কমপক্ষে ৩০

উগান্ডা পুলিশের সহকারী মুখপাত্র প্যাট্রিক ওনিয়াংগো বলেন, ‘এখন পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজদের লাশ উদ্ধারের জন্য নৌ-বাহিনীর সদস্যরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে’। ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে বিষয়ে সঠিক কোনও তথ্য দিতে পারেননি তিনি। তিনি বলেন, তারা নৌকাটির যাত্রীদের তালিকার জন্য অপেক্ষা করছেন।

ওনিয়াংগো আরও বলেন, ‘দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা আমাদের বলেছেন, যাত্রা শুরুর সময় নৌকাটিতে ৭০-৮০ জন যাত্রী ছিল’।

দুর্ঘটনা কবলিত নৌকাটি পর্যটকদের লেক ভিক্টোরিয়ায় থাকা একটি প্রমোদ তরীতে পৌঁছে দিচ্ছিল। এসব পর্যটক সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে যাচ্ছিলেন। পুলিশ জানায়, লেক ভিক্টোরিয়ার উগান্ডা অংশে গত দুই বছরের মধ্যে এটাই বড় ধরনের নৌ-দুর্ঘটনা।

লেক ভিক্টোরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও আফ্রিকার বৃহত্তম লেক। পূর্ব আফ্রিকার তিন দেশ উগান্ডা, কেনিয়া ও তানজানিয়ায় বিস্তৃত এই লেক। গত সেপ্টেম্বরে লেকটির তানজানিয়া অংশে একটি ফেরি ডুবে ২০০ জনের বেশি মানুষ মারা যায়।

/আরএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের