বাবার মৃত্যুর পর যুবরাজের নির্দেশে ফের গ্রেফতার প্রিন্স খালেদ

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:২৮ আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০

সৌদ রাজবংশের প্রতিষ্ঠাতা আব্দুলআজিজ ইবনে সৌদের দৌহিত্র প্রিন্স খালেদ বিন তালাল বিন আব্দুলআজিজকে আবারও গ্রেফতার করা হয়েছে। বাবা প্রিন্স তালালের মৃত্যুর কয়েক দিনের মাথায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বুধবার তাকে গ্রেফতার করা হয়। তার বাবা প্রিন্স তালাল সৌদি আরবে সংস্কারের পক্ষে সরব ছিলেন। বাবার মৃত্যুর পর যুবরাজের নির্দেশে ফের গ্রেফতার প্রিন্স খালেদ

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ আনা হয়নি।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে রাজপরিবারের সদস্য ও ব্যবসায়ীদের বিরুদ্ধে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চালানো ব্যাপক ধরপাকড়ের নিন্দা করে এ বছরের জানুয়ারিতে আটক হয়েছিলেন খালেদ বিন তালাল। ওই দফায় প্রায় এক বছরের কারাবাস শেষে ২০১৮ সালের ৩ নভেম্বর মুক্তি পান তিনি।

২০১৭ সালের নভেম্বরে এক রাজকীয় ডিক্রির মাধ্যমে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি রাজপরিবারে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ওই অভিযানে ধনকুবের প্রিন্স আল আলওয়ালিদ বিন তালালসহ রাজপরিবারের ১১জন প্রিন্সসহ অনেক মন্ত্রী ও প্রভাবশালী আটক হন। আটককৃতদের রিয়াদের বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটনে রাখা হয়।

সৌদি আরবের দাবি অনুযায়ী, ‘দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া’র শর্তে জানুয়ারি থেকে তাদের মুক্তি দেওয়া শুরু হয়। পরে সৌদি অ্যাটর্নি জেনারেল জানান, এই প্রক্রিয়ায় রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ১০০ বিলিয়ন ডলার অর্থ জমা পড়েছে। তবে বিশেষজ্ঞরা বলে আসছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা সংহত করতেই ওই অভিযান চালানো হয়েছিল।

রিৎজ কার্লটন হোটেল থেকে মুক্তি পাওয়া অনেকের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেকের গতিবিধি পর্যবেক্ষেণর জন্য পায়ে মনিটর লাগানো হয়েছে বলে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির