আফ্রিকায় সামরিক ঘাঁটি স্থাপন করছে রাশিয়া!

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৩ আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৪:০২

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর)-এ সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে রাশিয়া। এরইমধ্যে এক চুক্তির আওতায় দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে রুশ সেনারা। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী ম্যারি নোয়েলে কোইয়ারা রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে জানান, গত আগস্ট মাসে মস্কো ও বাংগুইয়ের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় তার দেশে রুশ ঘাঁটি প্রতিষ্ঠা করা সম্ভব।

আফ্রিকায় সামরিক ঘাঁটি স্থাপন করছে রাশিয়া! কোইয়ারা বলেন, আমরা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলিনি। তবে ওই চুক্তির আওতায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার সম্ভাবনা বাদ দেওয়া হয়নি।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি আমাদের প্রেসিডেন্ট জাতির সর্বোচ্চ নেতা ও কমান্ডার হিসেবে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন তাহলে সরকার তা বাস্তবায়ন করবে।

তিনি বলেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সরকার ও সশস্ত্র সংগঠনগুলো আফ্রিকান ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় এ বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। সমন্বয়কারী হিসেবে এ সংস্থা সাড়া দিলেই সব পক্ষ বৈঠক বসবে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের জনগণ রাশিয়াকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। যখন রাশিয়া সম্পর্কে আলোচনা হয় তখন জনগণ মনে করে তারা পুরোপুরিভাবেই মিত্র এবং এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ পাল্টে যেতে পারে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব কাছে’: ট্রাম্প
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
সর্বশেষ খবর
বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর
বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
রাজশাহীতে গ্রামীণ  ব্যাংকে গভীর রাতে পেট্রোল বোমা হামলা
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে গভীর রাতে পেট্রোল বোমা হামলা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক