এবার পাকিস্তানের এফ-১৬ জেট ধ্বংসের দাবি ভারতের

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৬
image

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দিল্লি দাবি করেছে, তাদের আকাশসীমা লঙ্ঘনকারী একটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। নওশেরা সেক্টরের লাম উপত্যকার তিন কিলোমিটার এলাকার মধ্যে ভারতীয় বাহিনীর ছোড়া গুলিতে বিমানটি ভূপাতিত হয়েছে বলে দাবি তাদের। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের দাবি অস্বীকার করা হয়েছে। এবার পাকিস্তানের এফ-১৬ জেট ধ্বংসের দাবি ভারতের

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীর অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে।
২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়। পাকিস্তান ওই দুই বিমান ভূপাতিত করার দাবি করলেও ভারত বলছে পাইলটের ভুলের কারণে বিমান দুটি বিধ্বস্ত হয়েছে। ভারতের দাবি, পাকিস্তানি যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে বোমা ফেলার কিছুক্ষণের মধ্যেই পাল্টা হামলা চালায় ভারত। দেশটির সরকারি কর্মকর্তাদের দাবি, এ ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।
নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি যুদ্ধবিমান যখন ভূপাতিত হচ্ছিলো তখন একটি প্যারাস্যুট নামতে দেখা গেছে। তবে ওই বিমানের পাইলটের কী পরিণতি হয়েছে তা জানাতে সক্ষম হয়নি তারা।
আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের মহাপরিচালক আসিফ গফুরকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পাকিস্তান বিমান ভূ-পাতিত করার ভারতীয় দাবি নাকচ করেছে।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’