মিসরে রেলস্টেশনে আগুন, নিহত ২৫

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

মিসরের রাজধানী কায়রোর প্রধান রেলস্টেশনে একটি ট্রেনে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মিসরে রেলস্টেশনে আগুন, নিহত ২৫

প্রতিবেদনে বলা হয়, রামসেস নামের ওই স্টেশনের একটি ব্যস্ততম প্ল্যাটফর্মের এক বাফার স্টপে এসে ধাক্কা খায় ট্রেনটি। এতে ফুয়েল ট্যাংক বিস্ফোরিত হয়। ফলে প্ল্যাটফর্ম ও নিকটবর্তী ভবনে আগুন লেগে যায়।

সংঘর্ষের কয়েক ঘণ্টা আগেই দেশটির পরিবহনমন্ত্রী হিশাম আরাফত পদত্যাগ করেন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল পরিদর্শনকালে দেশটির প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি দায়ীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, আমরা অবশ্যই এই দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তি দেবো।

হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে একটি ট্রেন দ্রুতগতিতে এসে ধাক্কা লাগে। আরেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সিড়ি দিয়ে পালানোর চেষ্টা করছেন সেখানে অবস্থানরতরা।

রয়টার্সকে ইব্রাহিম হুসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি একজনকে বলতে শুনলাম যে কোনও ব্রেক নেই, ব্রেক নেই। আমি জানি না তার সাথে কি হয়েছিলো।’

মিনা ঘালি নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় দেখতে পাই যে একটি ট্রেন খুবই দ্রুতগতিতে এসে ধাক্কা খেলো। সবাই দৌঁড়ে পালানোর চেষ্টা করছিলো। কিন্তু অনেকে মারা গেছেন।

মিসরের ট্রেনের এমন দুর্ঘটনা আগেও ঘটেছে। পর্যবেক্ষকদের অভিযোগ, পর্যাপ্ত বিনিয়োগের অভাবে রেলযোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন নেই। রয়েছে ব্যবস্থাপনার অভাবও। ২০১৭ সালের আগস্টে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৪৩ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন শতাধিক।

তবে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিলো ২০০২ সালে কায়রোতে একটি ট্রেনে আগুন লেগে ৩৭০ জন প্রাণ 

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম