ভারত-পাকিস্তানের উত্তেজনা নিরসনের ইঙ্গিত ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৭ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

পাকিস্তানে ভারতের বিমান হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা নিরসনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম  জং উনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দেন তিনি।

ভারত-পাকিস্তানের উত্তেজনা নিরসনের ইঙ্গিত ট্রাম্পের ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ভারতীয় বাহিনীর অন্তত ৪৪ জন সদস্য নিহত হয়। পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনে ওই হামলা সংঘটিত হয়েছে দাবি করে ভারত। একে কেন্দ্র করে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে কাশ্মিরের পাকিস্তান অংশে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। পরদিন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে ভারতীয় দুই যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করে পাকিস্তানি বাহিনী। এমন পরিস্থিতিতেই দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনের ইঙ্গিত দেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তিসঙ্গত কারণেই ভারত ও পাকিস্তানের কাছ থেকে আমাদের কাছে ইতিবাচক খবর আসছে। তাদের নিবৃত করার প্রচেষ্টায় আমরা যুক্ত ছিলাম। আমাদের কাছে ভালো খবর আছে। আশা করছি বিদ্যমান পরিস্থিতির অবসান ঘটবে। ভারত-পাকিস্তানের উত্তেজনা নিরসনের ইঙ্গিত ট্রাম্পের

এর আগে পাকিস্তানে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় দুই দেশকেই যেকোনও মূল্যে উত্তেজনা এড়িয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পাকিস্তান দুই ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর এ আহ্বান জানান তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ভারত ও পাকিস্তান উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উভয়ের সঙ্গে আলোচনাকালেই তিনি উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ওপর জোর দিয়েছেন।

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মানি, যুক্তরাজ্যসহ বিশ্বের শক্তিধর দেশগুলোর পক্ষ থেকেও দুই দেশকে উত্তেজনা এড়িয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। সূত্র: সিএনএন, ডন, এনডিটিভি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
‘যেখানে ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া গিয়েছিল, সেখানেই আছেন দাউদ ইব্রাহিম’
প্রশ্ন করতেই চটলেন ট্রাম্প, সাংবাদিকদের বললেন ‘বোকা ও নির্বোধ’
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
সর্বশেষ খবর
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট