ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত ৪০: নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৯, ১২:৩৭আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:১১

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চালানো হামলায় ৪০ জন নিহত ও ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এই হামলাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে তিনি বলেন, এই পর্যায়ে অন্য কোনও কিছুকে সন্দেহ করার মতো কিছু নেই। আর এখন আমরা কোনও কিছু ধারণা করতে চাই না। পরে আরেক সংবাদ সম্মেলনি নিউ জিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, দুই মসজিদে হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে।

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত ৪০: নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়।  হামলার পর পুলিশের তরফ থেকে বেশ কয়েকজন হতাহত হওয়ার কথা জানালেও সংখ্যা নিশ্চিত করেনি তারা। পরে এক সংবাদ সম্মেলনে হতাহতের সংখ্যা নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানান, হামলার ঘটনায় আল নুর মসজিদেই ৩০ জন নিহত ও লিনউডের মসজিদটিতে ১০ জন নিহত হয়েছে। এছাড়াও মারাত্মক আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। 

ক্যান্টারবুরি ডিস্ট্রিক্ট হেলথ বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড মিয়াটিস এক বিবৃতিতে জানিয়েছেন, ক্রাইস্টচার্চের হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ ৪৮ জনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা রয়েছেন। তাদের মধ্যে ছোটখাটো থেকে আঘাত থেকে শুরু করে গুরুতর আহতও রয়েছে। প্রায় দুইশো পরিবারের সদস্য তাদের স্বজনের খোঁজের অপেক্ষায় রয়েছেন।আরডার্ন বলেন, সহিংস হামলার জন্য নিউ জিল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। কারণ, এটা বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি,  গ্রহণযোগ্যতার উদাহরণ। তিনি বলেন, আমরা বর্ণবাদকে ঘৃণা করি। ক্রাইস্টচার্চের হামলাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে আরডার্ন বলেন, 'আমরা বৈচিত্র্য ও সহমর্মিতা ভাগাভাগি করে নিই। আমরা সেসব শরণার্থীর সঙ্গেই আমাদের ঘর ভাগ করে নিই, যারা আমাদের মূল্যবোধ ধারণ করেন। এই হামলার মধ্য দিয়ে ওই মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দুইশ’রও বেশি নৃতাত্ত্বিক গোষ্ঠী ও ১৬০টির বেশি ভাষার অধিকারী আমরা এক গর্বিত জাতি। 

পরে আরেক সংবাদ সম্মেলনে নিউ জিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানান, দুই মসজিদে হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে আল নুর মসজিদেই ৪১ জন নিহত হয়েছে বরে জানান বুশ। 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নিয়ম, বাংলাদেশিদের যা জানা জরুরি
৫০০ কুমিরের নদীতে অলিম্পিক, কীভাবে মিললো অনুমোদন?
সর্বশেষ খবর
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত