নির্বাচনি সমাবেশে নিউ জিল্যান্ডের হামলার ভিডিও দেখিয়ে সমালোচনার মুখে এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ২০:১৪আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২০:১৫
image

জনসমর্থন বাড়ানোর জন্য নির্বাচনি সমাবেশে নিউ জিল্যান্ডের দুই মসজিদে হামলার ভিডিও দেখানোয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সমালোচনার মুখে পড়েছেন।  নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তুর্কি কর্মকর্তাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ওই ভিডিও দেখানোর কারণে দেশে-বিদেশে অবস্থান করা নিউ জিল্যান্ডের নাগরিকদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বিঘ্নিত হতে পারে। যেখানে অভিযুক্ত নিউ জিল্যান্ডের নাগরিক নয়, সেখানে এমনভাবে ভিডিও প্রচার করলে তা নিউ জিল্যান্ডকে ভুলভাবে উপস্থাপন করবে। সেটা ‘অন্যায্য।’ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এরদোয়ান তার সমাবেশে হামলাকারীর সম্প্রচারিত হত্যাকাণ্ডের লাইভ ভিডিওর ভিডিওর কিছু অংশ ও অভিযুক্তের তথাকথিত ইশতেহারের কিছু অংশ উপস্থাপন করেছিলেন। নির্বাচনি সমাবেশে নিউ জিল্যান্ডের হামলার ভিডিও দেখিয়ে সমালোচনার মুখে এরদোয়ান রবিবারের সমাবেশটি আয়োজনের প্রধান লক্ষ্য ছিল এই মাসের শেষে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনে আগে এরদোয়ানের দলের সমর্থন বাড়ানো। যদিও বিশ্বজুড়ে ইসলামবিদ্বেষের নিন্দা জানাতে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। অন্তত তিনটি সমাবেশে ভিডিওর কিছু অংশ ও তথাকথিত ইশতেহারের নির্বাচিত অংশ তুলে ধরা হয়েছে। সমাবেশে এরদোয়ান বলেছিলেন, ‘তুরস্ককে লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিল নিউ জিল্যান্ডের দুই মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক। তুরস্কের মুসলমানদের বিরুদ্ধে সে হুমকি দিয়ে বলেছে, ইউরোপে তুর্কিদের কোনও ঠাঁই নেই। ’ এ সময় তিনি লাইভে সম্প্রচার করা হত্যাকাণ্ডের ভিডিও কিছু অংশ সমাবেশে উপস্থিত ব্যক্তিদের দেখান এবং তথাকথিত ইশতেহারের কিছু অংশ তুলে ধরেন।
এ ঘটনার প্রেক্ষিতে নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তুর্কি কর্মকর্তাদের বলেছেন, এভাবে হত্যাকাণ্ডের ভিডিওটি দেখানো ‘অন্যায়।’ এর মাধ্যমে বিদেশে থাকা নিউ জিল্যান্ডের নাগরিকরা বিপদাপন্ন হতে পারে। নিউ জিল্যান্ড সফরে যাওয়া তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে তার কথা হয়েছে। পিটার্সের ভাষ্য, ‘অভিযুক্ত নিউ জিল্যান্ডের নাগরিক নয়। এধরনের জিনিস আমাদের দেশকে ভুলভাবে উপস্থাপন করবে। এতে দেশের ভেতরে ও বাইরে থাকা নিউ জিল্যান্ডবাসীর ভবিষ্যৎ ও সুরক্ষা ঝুঁকির মধ্যে পড়বে।’
তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি'র মুখপাত্র ফয়েক ওজট্রাক এরদোয়ানের সমালোচনা করে বলেছেন, দুঃখজনক ঘটনা থেকে তুর্কি প্রেসিডেন্ট রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন করেছেন, কয়েকটি ভোট পাওয়ার জন্য ভয়ানক রক্তাক্ত কাণ্ড দেখানো কি ঠিক?
শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। আল নূর মসজিদ ও লিনউডে অবস্থিত মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা ৫০ জনে উপনীত হয়েছে। হামলাকারী ব্রেন্টন ট্যারান্ট একজন ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী,’ যে মনে করে ‘মুসলিমদের জন্য ভীতিকর পরিস্থিতি’ তৈরি করা উচিত এবং শ্বেতাঙ্গরা ‘গণহত্যার শিকার।’ সে তার তথাকথিত ইশতেহারে হামলার বিষয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছিল, যেখানে আলাদা করে বলেছিল তুর্কিদের কথা।

/এএমএ/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের