সৌদি আরবকে ৩৪ লাখ ডলার ফিরিয়ে দিচ্ছে ইতালির অপেরা হাউস

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ২১:৩৭আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:০৫

সৌদি আরবের সঙ্গে একটি প্রকল্পে অর্থায়নের কথা থাকলেও সমালোচনার মুখে ৩৪ লাখ ডলার ফিরিয়ে দিচ্ছে ইতালির লা স্কালা অপেরা হাউস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সৌদি আরবকে ৩৪ লাখ ডলার ফিরিয়ে দিচ্ছে ইতালির অপেরা হাউস

সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে করা চুক্তি অনুসারে আগামী পাঁচ বছরে ১৫ মিলিয়ন ইউরো লেনদেন হতো। তারই অংশ হিসেবে ৩০ লাখ ইউরো নিয়েছিলো অপেরা হাউস। ‍চুক্তিটি সম্পন্ন হলে সৌদি সংস্কৃতিমন্ত্রী ওই বোর্ডে সদস্যপদ পেতেন।

গত বছর যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কে সৌদি কনস্যুলেট হত্যাকাণ্ডের পর সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। দেশটির সঙ্গে চুক্তি করায় সমালোচনা শুনতে হয় ইতালিকেও। শেষ পর্যন্ত মানবাধিকার গ্রুপ ও রাজনীতিবিদদের সমালোচনায় পিছু হটেছে ওই অপেরা হাউস কর্তৃপক্ষ।

অপেরা হাউসের প্রেসিডেন্ট গিউসেপে সালা বলেন, আমরা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। তাদের সঙ্গে অন্য কোনভাবে সহযোগী সম্পর্ক বজায় রাখা যায় কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওই পরিকল্পনায় সমালোচনার মুখে পড়ে ইতালি। এমনকি ক্ষমতাসীন দলের সদস্যরাও সমালোচনা করে। দলের নেতা ও উপপ্রধানমন্ত্রী ম্যাতিও সালভিনি এই চুক্তি বাতিলের আহ্বান জানান। আকেই সঙ্গে অপেরার একজন পরিচালক অ্যালেক্সান্দার পেরেইরাকে বরখাস্তেরও আহ্বান জানানো হয়।

এখন পর্যন্ত সৌদি কর্মকর্তাদের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম