মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর সহ-প্রতিষ্ঠাতা ভারতীয় ক্যাপ্টেন আর নেই

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১১:২৭আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৫:৪১

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় মিত্র বাহিনীর হয়ে বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠায় সহায়তা করা ভারতীয় ক্যাপ্টেন এম এন সামন্ত আর নেই। বুধবার ৮৯ বছর বয়সে ‍হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতীয় ক্যাপ্টেন এম এন সামন্ত

প্রতিবেদনে বলা হয়, ভারতের জুহুতে আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের এক স্ত্রী ও তিন সন্তান রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার সামরি মর্যাদায় ভিলে পারলে ক্রেমটোরিয়ামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও বাংলাদেশের নৌবাহিনী প্রতিষ্ঠাতায় সহায়তা করেছিলেন এই ভারতীয় কর্মকর্তা। মোংলা বন্দরে পাকিস্তানি নৌবাহিনীর বিরুদ্ধে সফল নৌযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। একাত্তরে ভূমিকার জন্য এম এন সামন্তকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ। ২০১২ সালের ২০ অক্টোবর ওই সম্মাননা স্মারক নিতে ঢাকায় এসেছিলেন তিনি।

ভারতীয় ক্যাপ্টেন এম এন সামন্ত

১৯৭১ সালে যুদ্ধে ভূমিকা রাখার কারণে ক্যাপ্টেন সামন্ত ভারতের সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘মহাবীর চক্রে’ ভূষিত হন।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম