কাশ্মিরে ভারতীয় বাহিনীর ‘জঙ্গিবিরোধী’ অভিযানে এক শিশু নিহত

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৯, ১৬:২০আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৬:২৪
image

জম্মু-কাশ্মিরের বান্দিপোরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ‘জঙ্গিবিরোধী অভিযান’ চলার সময় দুই পক্ষের বন্দুকযুদ্ধে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুটিকে জঙ্গিরা জিম্মি করে রেখেছিল বলে দাবি করেছে পুলিশ। বন্দুকযুদ্ধ শেষে জঙ্গি আস্তানায় তল্লাশি অভিযান চালানোর সময় ধ্বংসস্তূপের নিচ থেকে আতিফের মৃতদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য
বৃহস্পতিবার (২১ মার্চ) বান্দিপোরের একটি বাড়িতে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবরের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের পাশাপাশি ওই বাড়িতে দুই বেসামরিকও আটকে পড়ে। এর মধ্যে একজন পালিয়ে আসতে সক্ষম হলেও আতিফ নামের শিশুটিকে জিম্মি করে ফেলে সন্দেহভাজন জঙ্গিরা।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সেখানে নিরাপত্তা বাহিনী ও বন্দুকযুদ্ধ শুরু হয়। রাতে ওই বাড়িটি বোমা মেরে উড়িয়ে দেয নিরাপত্তা বাহিনী। নিহত হয় দুই সন্দেহভাজন জঙ্গি। পুলিশের দাবি, নিহতদের মধ্যে লস্কর ই তায়্যিবার এক সদস্যও রয়েছে। পরে ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার হয় আতিফ।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম