ফের ইতিহাস রচনা করেছেন ট্রাম্প: ইসরায়েলের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৯, ১২:৪০আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:৪২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফের ইতিহাস রচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আনুষ্ঠানিকভাবে গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন। আমরা কখনও এটি (গোলান) পরিত্যাগ করবো না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী শক্তিশালী লবিং গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক)-এর বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফের ইতিহাস রচনা করেছেন ট্রাম্প: ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইপ্যাকের এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন নেতানিয়াহু। এতে দেওয়া বক্তব্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব সম্পর্কেও কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘গাজা উপত্যকার বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে ইসরায়েল প্রস্তুত রয়েছে। তার ভাষায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় বড় ধরনের অভিযান চালিয়ে হামাসের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছে। আমাদের জনগণ ও রাষ্ট্রকে রক্ষায় আমরা প্রয়োজনীয় সবকিছুই করবো।’

ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির প্রশংসা করেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আগে কখনও এতোটা মজবুত ছিল না।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনও ইসরায়েলের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। তবে দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এসে ২০১৯ সালের ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে গোলান মালভূমির ওপর ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি দেন তিনি। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা ইহুদি ধর্মাবলম্বী জ্যারেড কুশনারের উপস্থিতিতে এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প।

/এমপি/
সম্পর্কিত
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
সর্বশেষ খবর
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত