বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার বিষয়ে তেহরানের আগ্রহের খবরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তেলের দাম কিছুটা কমেছে। এর আগে বুধবার অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ৫৯ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১ দশমিক ৫৬ ডলারে।

এর আগে বুধবার ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে জানান, তেহরান কখনও মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করবে না। তবে এর পরপরই এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, যুদ্ধ অবসানের উপায় নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও কূটনীতি চালিয়ে যেতে হবে।

এদিকে ডিজেল রফতানির সম্ভাব্য নিয়ন্ত্রণ নিয়ে মূল্যায়ন করছেন ব্যবসায়ীরা। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানায়, ট্রাম্প প্রশাসন ৯০ দিনের জন্য ডিজেল  রফতানির নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে এমন খবরের পর দুপুরের বাণিজ্যে আল্ট্রা-লো-সালফার ডিজেল ফিউচার্সের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। যদিও হোয়াইট হাউস এই খবর অস্বীকার করেছে।

তবে ব্লুমবার্গ সূত্র জানিয়েছে, জ্বালানি সচিব ক্রিস রাইট মঙ্গলবার ফোনালাপে তেল শিল্পে থাকা শীর্ষ নেতাদের মার্কিন ডিজেল রফতানির সম্ভাব্য নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বশেষ খবর
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
২০২৮ সালে নিউইয়র্ক–সিডনি ননস্টপ ফ্লাইট
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি