আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল ৩০ দমকলকর্মীর

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ২১:০৬আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৩৪

চীনে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে প্রাণ হারালো ৩০ দমকলকর্মী। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল ৩০ দমকলকর্মীর দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, সিচুয়ানের ওই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৭০০ দমকলকর্মীকে মোতায়েন করা হয়। মুলি অঞ্চলে ৪ হাজার মিটার পর্যন্ত ওই দাবানল বিস্তৃত ছিলো।

এক উইবো বার্তায় মন্ত্রণালয় জানায়, তারা নিখোঁজ ৩০ দমকলকর্মীর মরদেহ উদ্ধার করেছেন। রবিবার বিকেলে হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ওই দমকলকর্মীদের সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সিসিটিভি প্রকাশিত এক ফুটেজে কালো ধোঁয়া ও আগুন উঠতে দেখা যায়। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেই সম্পর্কে কিছু জানায়নি তারা।

ঘটনাস্থলে দু’টি হেলিকপ্টারে চিকিৎসা সরঞ্জামসহ চিকিৎসক পাঠানো হয়।

এর আগে ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির পিপলস লিবারেশন আর্মির পশ্চিমাঞ্চলীয় থিয়েটার কমান্ড।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রবিবার শানসি প্রদেশে দু’দিনব্যাপী প্রভাব বিস্তার করা আরেকটি দাবানল নিয়ন্ত্রণে আনে চীন।  ওই আগুন থেকে বাঁচাতে ৯ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। প্রায় ৩ হাজার দমকলকর্মী ওই আগুন নিয়ন্ত্রণে আনেন।  

সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলের বনে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে। গত মাসে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে প্রায় ৮৫ জন নিহত হন।  তবে দেশটির সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে ১৯৮৭ সালে। হিলিওগিজাং প্রদেশের ওই দাবানলে ১১৯ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হন ১০২ জন। ঘর ছাড়তে বাধ্য হন ৫১ হাজার মানুষ।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম