কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে আগুন

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ১২:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১২:৫১

কেনিয়ার নাইরোবি বিমানবন্দরে বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাগেজ সিস্টেমের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামের এ বিমানবন্দরটি সাধারণভাবে নাইরোবি বিমানবন্দর নামে অধিক পরিচিত। ২০১৩ সালেও একবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

ফাইল ছবি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রী ও স্টাফদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

মধ্যরাতে কিছু সময় আগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেনিয়া এয়ারপোর্টস অথরিটির এক বিবৃতিতে বলা হয়েছে, টার্মিনালের সব যাত্রী ও স্টাফদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপক টিমই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

কেনিয়া এয়ারওয়েজ ছাড়াও তার্কিশ এয়ারওয়েজ, ইমিরেটস, ব্রিটিশ এয়ারওয়েজ ও ইথিওপিয়ান এয়ারলাইন্স এ বিমানবন্দরটি ব্যবহার করে থাকে। এ বিমানবন্দর থেকে অনেক আন্তর্জাতিক ফ্লাইট আফ্রিকার অন্যান্য দেশে কানেক্ট করে। ইউরোপ থেকে আসা অনেক পর্যটক আফ্রিকার বিভিন্ন দেশে যাতায়াত করেন। কেনিয়ার ফুল রফতানির জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: রয়টার্স, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ইরানি অভিবাসীদের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলা, নিহত ১২
কী, কেন, কীভাবেইরান যুদ্ধে ‘অপ্রত্যাশিত’ লাভবান হচ্ছে কারা
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না