হামলার আশঙ্কা নিয়ে পাকিস্তানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ভারত

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ১৬:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:০৭

পাকিস্তানে ভারতের নতুন হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের হামলার আশঙ্কা নিয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘অযৌক্তিক’। 

হামলার আশঙ্কা নিয়ে পাকিস্তানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ভারত গত ৭ এপ্রিল রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দাবি করেন, ভারত এই মাসে নতুন করে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি দাবি করেন, পাকিস্তানে এই হামলা ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে চালাতে পারে ভারত। বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে অবহিত করা হয়েছে।

জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, এই বক্তব্যের মাধ্যমে কোরেশি জনগণকে বোকা বানাচ্ছেন। তিনি এই অঞ্চলে যুদ্ধ উসকে দিতে চান। তিনি বলেন, ‘পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক মন্তব্য প্রত্যাখ্যান করছে ভারত।

রবিশ কুমার বলেন, এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই যুদ্ধ উসকে দিতে চাইছেন তিনি। তিনি চান এতে করে যেন পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী ভারতে হামলা চালায়।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। তাদের দাবি, পাকিস্তানের ভেতরে থাকা জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিই ছিল তাদের লক্ষ্য এবং এতে বহু জঙ্গি নিহত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সকালে পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করে। এ সময় ভারতীয় এক পাইলটকে আটক করে পাকিস্তান। পরে তাকে মুক্তি দিলে উভয় দেশের উত্তেজনা কিছুটা কমে আসে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
অল্প পানিতেই ফলবে সোনালী ধান, কৃষিতে নতুন আশার আলো
সর্বশেষ খবর
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর