ইস্তানবুলের ৩১ জেলায় এরদোয়ানের ভোট পুনর্গণনার আবেদন খারিজ

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ১৩:১৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৭:৪৪
image

ইস্তানবুলের ৩১ জেলার সব ভোট পুনর্গণনা করতে ক্ষমতাসীন দল একে পার্টির পক্ষ থেকে করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্কের উচ্চপর্যায়ের নির্বাচনি কর্তৃপক্ষ (হাই ইলেকশন বোর্ড)। মঙ্গলবার (৯ এপ্রিল) বোর্ডের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান
তুরস্কে গত ৩১ মার্চ অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের দল ক্ষমতাসীন একে পার্টি। রাজধানী আংকারার পাশাপাশি দেশের বৃহত্তম শহর ও উসমানীয় খিলাফতের রাজধানী ইস্তানবুলেও পরাজিত হয়েছেন রক্ষণশীল একে পার্টির প্রার্থীরা। দুই শহরেই বিজয়ী হয়েছে বিরোধী দল কামাল আতাতুর্কের সিএইচপি। ইস্তানবুলে সামান্য ব্যবধানে জয় পেয়েছেন বিরোধীরা। তৃতীয় বৃহত্তম শহর ইজমিরেও মেয়র পদে বিজয়ী হয়েছে সিএইচপি। প্রায় ১৬ বছর ধরে তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ানের একে পার্টির জন্য এ ফল স্পষ্টতই অস্বস্তিকর হয়ে ওঠে।

ইস্তানবুলে বিরোধীরা সামান্য ব্যবধানে জয় পাওয়ায় সেখানে বিভিন্ন পর্যায়ে ভোট পুনর্গণনার অনুরোধ জানাচ্ছে একে পার্টি। তুরস্কের প্রেসিডেন্ট ও একে পার্টির নেতা রজব তাইয়্যেব এরদোয়ান সোমবার (৮ এপ্রিল) অভিযোগ করেছেন, ইস্তানবুলে পূর্বপরিকল্পিতভাবে ভোট জালিয়াতি হয়েছে। এরদোয়ানের দাবি, তার দল নির্বাচনে অনিয়মের ঘটনা উন্মোচন করতে সক্ষম হয়েছে। ১ কোটি জনসংখ্যার শহর ইস্তানবুলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১৫ হাজারেরও কম।

তুরস্কের হাই ইলেকশন বোর্ডের এক বৈঠকের পর একে পার্টির নির্বাচনি বোর্ডের প্রতিনিধি রজব ওজেল সাংবাদিকদের জানান, তার বোর্ড ৩৯টি জেলার মধ্যে শুধু ২১টি জেলার ৫১টি ব্যালট বাক্সের ভোট পুনর্গণনার ব্যাপারে সম্মতি জানিয়েছে। প্রতিটি ব্যালট বাক্সে কয়েকশ’ করে ভোট রয়েছে। ওজেল জানান, শহরের বুয়ুকচেকমেস জেলার সব ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছে একে পার্টি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। অন্যান্য জেলায় ভোট পুনর্গণনা চলছে।

উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের সময় এই নির্বাচনকে এরদোয়ানের প্রতি জনগণের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছিল। ফলে স্থানীয় নির্বাচন হলেও জাতীয় পর্যায়ের আমেজ ছিল। বিভিন্ন স্থানে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন এরদোয়ান। বিরোধীরাও এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সেই চ্যালেঞ্জে দেশের সবচেয়ে বড় তিন শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তারা।

ইস্তানবুলে একে পার্টির প্রার্থী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনিও এরদোয়ানের একসময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিতে বিজয় নিশ্চিতে ব্যর্থ হন।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম