যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ১২:৫৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৩:০১

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন পদত্যাগ করেছেন। ইতোমধ্যেই তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে আগামী ১১ মে থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে অনেকদিন ধরেই রোজেনস্টেইনের সম্পর্কে টানাপড়েন চলছিল। পদত্যাগপত্রে রড রোজেনস্টেইন লিখেছেন, “আমরা কোনও ভয় বা কাউকে আনুকূল্য প্রদর্শন ছাড়াই আইন বাস্তবায়ন করি। কারণ উপযুক্ত দলিল-প্রমাণ সামনে আসার পর পক্ষপাতদুষ্ট আচরণ করা যায় না।”

ট্রাম্প এর আগে রোজেনস্টেইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন। টুইটারে তিনি এমন একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রোজেনস্টেইন কারাভোগ করছেন।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের হাতে নিয়োগ পেয়েছিলেন রড রোজেনস্টেইন। গত মাসে উইলিয়াম বার’কে আমেরিকার অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার পরই রোজেনস্টেইন পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সংক্রান্ত রবার্ট মুলার প্রতিবেদন নির্বিঘ্নে প্রকাশ করার কাজে নবনিযুক্ত বার’কে সহযোগিতা করার জন্য রোজেনস্টেইন এক মাস দেরিতে পদত্যাগ করলেন।

গত বছরের সেপ্টেম্বরে রোজেনস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। সে সময় দ্য নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে দাবি করে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পাঁয়তারা করছেন। সূত্র: রয়টার্স, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’