ভারতে যেকোনও সময় আঘাত আনতে পারে ফণী

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৯, ০৯:১৪আপডেট : ০৩ মে ২০১৯, ০৯:২৩

শুক্রবার সকালেই ভারতের ওড়িশায় আঘাত আনার কথা ঘূর্ণিঝড় ফণীর। ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সকাল ৮টা থেকে ১১টার মধ্যে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ১১ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেছে। বাতিল করা হয়েছে ২০০টিরও বেশি ফ্লাইট ও রেলসূচি।

ভারতে যেকোনও সময় আঘাত আনতে পারে ফণী

ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী ১৭০ থেকে ১৮০ কিলোমিটার বেগে শুক্রবার দুপুর নাগাদ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় ফণীর। এরপর তা স্থলভাগের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোবে। সেখানে তাণ্ডব চালিয়ে শুক্রবার (৩ মে) সন্ধ্যা নাগাদ তা বাংলাদেশে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়াবিদরা বলছেন, গত ১০ বছরের মধ্যে শক্তিশালী ঝড় হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত আনবে এই ঝড়। ভারতীয় আবহাওয়া অিধিদফতর জানিয়েছে গোপালপুরে ৬৫ কিলোমিটার ও পুড়িতে ৮০ কিলোমিটার বেগে আঘাত আনবে ফণি। ওড়িশায় আঘাত আনার সময় সর্বোচ্চ ২০০ ১৭০-১৮০ কিলোমিটার বেগ থাকতে পারে তার।

বলা হচ্ছে ১৯৯৯ সালের ঘূর্ণিঝড়ের পর এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। প্রায় ১০ হাজার গ্রাম ও ৫০টি শহর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টার পর্যন্তা  কলকাতা বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।  

/এমএইচ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে