সৌদি আরবে সোমবার থেকে রোজা শুরু

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৯, ১৪:১৪আপডেট : ০৫ মে ২০১৯, ১৬:২৯

সৌদি আরব ও তুরস্কসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। চান্দ্রবর্ষ হওয়ায় আরবি বছরের মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জিতে এখন শাবান মাস চলছে। এর পরের মাসটিই হচ্ছে রমজান। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শনিবার দেশটির আকাশে রমজানের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৬ মে সোমবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

সৌদি আরবে সোমবার থেকে রোজা শুরু

সংযুক্ত আরব আমিরাতেও সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। একই দিন রোজা পালন বা সিয়াম সাধনা শুরু করবেন তুরস্ক ও কাতারের মুসলমানরা।

হিজরি সালের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়। মহিমান্বিত এই মাসকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ মাসটিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে মূল্যছাড় দেওয়া হয়। রোজাদারদের অর্থ কষ্ট লাঘব এবং বাড়তি সওয়াবের আশায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে ছাড় দেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ওপর থাকে সরকারি নজরদারি। সরকারিভাবে রমজানকেন্দ্রিক মূল্যছাড়ের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় এ মাসে যেসব পণ্যের দাম কমানো হয়, সেগুলোর নাম উল্লেখ থাকে। সূত্র: আরব নিউজ, গালফ টাইমস।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম