বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেনের ভিডিও

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৯, ১৪:০৯আপডেট : ১১ মে ২০১৯, ১৭:০৯
image

১৯৬৪ সালে টোকিও অলিম্পিকের সময়ে জাপানে শুরু হয় বুলেট ট্রেনের যাত্রা। সেই সময় থেকেই এটি  দক্ষতা আর বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে ওঠে। ভ্রমণের ক্ষেত্রে অব্যহত বৈপ্লবিক পরিবর্তনের অংশ হিসেবে এবার নিজেদের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে জাপান। ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিসম্পন্ন ট্রেনটি ২০৩০ সাল নাগাদ  যাত্রী পরিবহন শুরু করতে পারবে বলে মনে করা হচ্ছে।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া সিনকানসেন সিরিজের আলফা-এক্স মডেলের সেই বুলেট ট্রেনের ভিডিও:

চীনা ফাক্সিং ট্রেন বর্তমানে বিশ্বের সবথেকে দ্রুতগতির ট্রেন হিসেবে বিবেচিত। এটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। ৪০০ কিলোমিটার গতিসম্পন্ন আলফা এক্স সার্ভিস ৩৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হলেই বিশ্বের সবথেকে গতিসম্পন্ন সার্ভিসের মর্যাদা পাবে।

উত্তরাঞ্চলীয় হোকাইদো দ্বীপের সবচেয়ে বড় শহর সাপ্পোরো পর্যন্ত যাত্রা সহজতর করার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আলফা-এক্স ট্রেন সার্ভিস।

সিনকানসেন সিরিজের ট্রেনের বিলম্বের ঘটনা বেশ বিরল। টোকিও স্টেশন থেকে কয়েক মিনিট পর পর তা ওসাকা, কিয়োটোসহ অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। আকাশপথের যাত্রার বিকল্প হয়ে উঠেছে এসব ট্রেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ