ইরানের সঙ্গে যুদ্ধ ইরাকের চেয়েও খারাপ হবে: স্যান্ডার্স

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৯, ১৯:৩০আপডেট : ১৫ মে ২০১৯, ২২:৫৭

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে তা ওয়াশিংটনের জন্য ইরাক যুদ্ধের চাইতেও বহুগুণ খারাপ হবে। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ নিয়ে কথা বলেন আমেরিকার গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী স্যান্ডার্স।

বার্নি স্যান্ডার্স

তিনি বলেন, ১৬ বছর আগে ইরাক আক্রমণের মধ্য দিয়ে আমাদের ইতিহাসে একটা সংঘাতিক ভুল ঘটনা ঘটিয়েছিল মার্কিন শাসকরা। এখন সেই ভুলের ওপর ভিত্তি করে মনে হচ্ছে জন বোল্টন ইরানের সঙ্গে যুদ্ধ বাধাতে চাইছেন। তবে আমার মতে, ইরাকের সঙ্গে যুদ্ধের চেয়ে ইরানের সঙ্গে যুদ্ধ বহুগুণ খারাপ হবে।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান সম্প্রতি ইরানের হুমকি মোকাবিলার জন্য মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছেন বলে নিউ ইয়র্ক টাইমসে খবর প্রকাশিত হওয়ার পর এমন মন্তব্য করেন স্যান্ডার্স।

সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, তিনি কংগ্রেসে একটি জোট করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, যার মাধ্যমে কংগ্রেস প্রেসিডেন্টকে যেকোনও যুদ্ধে জড়ানোর আগে অনুমতি নিতে বাধ্য করবে। সূত্র: পার্স টুডে, সিবিএস নিউজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি