যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকায় হুয়াওয়ে, চীনের ক্ষোভ

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৯, ১৯:৪৪আপডেট : ১৬ মে ২০১৯, ১৯:৪৮
image

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হুয়াওয়ে টেকনোলজি কোম্পানি লিমিটেড এবং ৭০টি শাখাকে মার্কিন বাণিজ্য দফতরের নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-চীন ‘বাণিজ্য যুদ্ধে’ বাড়তি উত্তেজনা যুক্ত হলো। এদিকে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে চীন।

হুয়াওয়ে
বুধবার সকালে বিদেশি প্রতিপক্ষের হাত থেকে কম্পিউটার নেটওয়ার্ক সুরক্ষিত করতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। নির্বাহী আদেশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনও বিদেশি টেলিকম প্রযুক্তি ব্যবহার করতে পারবে না মার্কিন প্রতিষ্ঠানগুলো। পরে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এ নিষেধাজ্ঞার আওতায় সরকারি অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তিগত আদান-প্রদান করতে পারবে না কোম্পানিটি।

এক বিবৃতিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিমালাজনিত স্বার্থকে ক্ষুণ্ন করে কোনও বিদেশি মালিকানাধীন কোম্পানি যেন আমেরিকান প্রযুক্তি ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করতে’ এ সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীনা কোম্পানির ওপর অন্য দেশের একতরফাভাবে আরোপিত নিষেধাজ্ঞার ঘোর বিরোধী বেইজিং।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ হুয়াওয়ের বিরুদ্ধে চীনের হয়ে নজরদারি চালানোর অভিযোগ তুলেছে। এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীনা কোম্পানিটি।

/এফইউ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের