বিজেপি’র সঙ্গে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ কংগ্রেস নেতার

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৯, ২০:২৪আপডেট : ২২ মে ২০১৯, ২০:২৬

লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ ফেরত জরিপে কংগ্রেসের ব্যর্থতার ছবি উঠে আসার পর কর্নাটকের সিনিয়র নেতা রোশান বেগ দলটি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে কংগ্রেসের মুসলিম এই নেতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজেপি’র সঙ্গে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ কংগ্রেস নেতার

বেঙ্গালুরুতে সাংবাদিকদের রোশান বেগ বলেন, যদি এনডিএ ক্ষমতায় ফিরে আসে, তাহলে আমি মুসলিম ভাইদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি।

এই আহ্বান কি বিজেপির সঙ্গে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার- জানতে চাইলে কংগ্রেস নেতা বলেন, যদি প্রয়োজন মুসলিমদের বিজেপির সঙ্গে হাত মেলানো উচিত।  কোনও এক দলের প্রতি আমাদের অনুগত থাকা উচিত না। যদি কর্নাটকে কংগ্রেস মাত্র একটা আসন পায় তাহলে মুসলিমদের কী হবে?

অদূর ভবিষ্যতে কংগ্রেস ছেড়ে যাবেন কিনা প্রশ্নের জবাবে এই নেতা বলেন, যদি প্রয়োজন হয় তাহলে তিনি তা করবেন। রোশান বলেন, প্রয়োজনে আমি তা করব। কারণ আমরা একটি দলের ছায়াতলে থাকতে পারি না। আমরা সম্মান ও মহানুভবতার সঙ্গে বেঁচে আছি। যেখানে আমরা শ্রদ্ধা পাবো না সেখানে থাকব না। কেউ যদি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধায় ডাকে তাহলে আমরা তাদের সঙ্গে বসব।

কর্নাটকে মুসলিমদের এই অবস্থার জন্য রোশান দায়ী করেছেন কেপিসিসি সভাপতি দিনেশ গুন্ডু রাওকে। তার অভিযোগ, ব্যর্থ নির্বাচনি প্রচারণার কারণেই এমন ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তিনি জানান, বুথ ফেরত জরিপে কংগ্রেসের ব্যর্থতায় তিনি অবাক হননি। কারণ শুরু থেকেই তিনি জানতেন ব্যর্থ নির্বাচনি প্রচারণার কারণে এমনটাই হতে বাধ্য।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম