সিরীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৯, ১৭:৫৪আপডেট : ০২ জুন ২০১৯, ২০:২৪

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দখলকৃত গোলান উপত্যকার কাছে এই হামলায় তিন সেনা নিহত ও অপর সাতজন আহত হয়েছে। একাধিক টুইট বার্তায় ইসরায়েলের সেনাবাহিনী রবিবার ভোরে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান ইরানি সেনাবাহিনীর একটি অস্ত্রাগার এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা চালিয়েছে। সিরীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

আট বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষ নিয়ে যুদ্ধ করছে ইরান ও  লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল দাবি করে আসছে সিরিয়ায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সেনা উপস্থিতি রুখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলার মধ্যে সিরিয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলা-পাল্টা চালালো ইসরায়েল ও ইরান। গত সপ্তাহে তেল আবিবের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে দাবি করে সিরিয়ার একটি সামরিক পোস্টে হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।

রবিবার গোলান উপত্যকার কাছে হামলা নিয়ে ইসরায়েলের দাবি, শনিবার রাতে সিরিয়ার হারমোন পর্বত থেকে চালানো দুটি রকেট হামলার জবাব দিয়েছে তারা। এর একটি রকেট ইসরায়েলে আঘাত হানলেও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দুটি গোলন্দাজ ইউনিট, কয়েকটি পর্যবেক্ষণ ও গোয়েন্দা অবস্থান এবং একটি আকাশ প্রতিরক্ষা ইউনিট তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দখলকৃত গোলান উপত্যকার কাছে দক্ষিণাঞ্চলীয় কুনিয়েত্রা অঞ্চলে সামরিক অবস্থানে হামলা চালায় ইসরায়েল। সেনা সদস্য হতাহতের পাশাপাশি এই হামলায় বেশ কিছু সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান ইরানি সেনাবাহিনীর একটি অস্ত্রাগার এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা চালিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী