পুতিনকে ‘বেস্ট ফ্রেন্ড’ আখ্যা দিলেন শি জিন পিং

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ২২:০৮আপডেট : ০৭ জুন ২০১৯, ২২:১৩
image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বেস্ট ফ্রেন্ড’(সবচেয়ে ভালো বন্ধু) আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বুধবার (৫ জুন) তিন দিনের সফরে মস্কো গিয়ে পুতিনের সঙ্গে গভীর সম্পর্কের কথা বলেন তিনি। শি’র এই সফরে বেইজিং ও ক্রেমলিনের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

পুতিনকে ‘বেস্ট ফ্রেন্ড’ আখ্যা দিলেন শি জিন পিং

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট বুধবার রাশিয়া পৌঁছান। মস্কোতে পৌঁছে এক সংবাদ সম্মেলনে অংশ নেন শি। বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার। ‘গত ছয় বছরে আমরা প্রায় ৩০ বারের মতো সাক্ষাৎ করেছি। দেশ হিসেবে রাশিয়াতে সবচেয়ে বেশি সফর করেছি আমি এবং প্রেসিডেন্ট পুতিন আমার সবচেয়ে ভালো বন্ধু ও সহকর্মী।’বলেন শি। একই ধরনের অভিব্যক্তি ছিল পুতিনেরও। তিনি বলেন, রুশ-চীন সম্পর্ক এখন অভাবিত মাত্রায় পৌঁছেছে। এটি একটি বৈশ্বিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার সম্পর্ক।

রাশিয়া ইউরোপ ও বিশেষ করে যুক্তরাষ্ট্রের কারণে একঘরে হয়ে যাওয়ার পর থেকেই চীনের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে। ক্রেমলিনের দেওয়া তথ্য অনুযায়ী, আগের চেয়ে ২৫ শতাংশ বেড়ে ২০১৮ সালে দুই দেশের মধ্যে রেকর্ড ১০৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী