যুক্তরাষ্ট্রে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৯, ১০:৪২আপডেট : ১১ জুন ২০১৯, ১০:৪৩

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় ছাদে আগুন ধরে গেলে কয়েকজন কর্মীকে সরিয়ে আনা হয়। তবে আর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, টাইমস স্কয়ারের কাছের ওই অফিস ভবনের ঘটনায় আতঙ্কা ছড়িয়ে পেরে। ৯/১১ এর পর নিউ ইয়র্কবাসী ভবনে বিমান বিধ্বস্তের কথা শুনলেই ভয় পেয়ে যান। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত ওই বিমানচালকের নাম টিম ম্যাককরমাক। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটিতে চালক একাই ছিলেন।  

সোমবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন পরিবেশে এই দুর্ঘটনা ঘটে। গর্ভনর কুমো বলেন, কোনও অস্বাভাবিকতার আলামত এখনও পাওয়া যায়নি।  তিনি বলেন, হেলিকপ্টার জরুরি অবতরণ করতে চেয়েছিলো কিন্তু সক্ষম হয়নি।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনটিতে অবস্থানকারীদের মাঝে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী অংশ নেন। তাদের তৎপরতায় ভবনে অবস্থানকারীদের অনেককে বের করে নিয়ে আসা হয়।
সোমবার হোয়াইট হাউসে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই দুর্ঘটনা খুবই দুঃখজনক ঘটনা। 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম