বিশ্ব শান্তি সূচকে আবারও পেছালো বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৯, ২০:০৪আপডেট : ১২ জুন ২০১৯, ২০:১৮

গত বছরের চেয়ে ৯ ধাপ পিছিয়ে বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান এখন ১০১তম। মঙ্গলবার লন্ডনে অস্ট্রেলিয়াভিত্তিক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এই সূচক প্রকাশ করেছে। ২০১৮ সালেও পূর্ববর্তী বছরের চেয়ে কয়েক ধাপ পিছিয়েছিল বাংলাদেশ। গতবার এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম।

বিশ্ব শান্তি সূচকে আবারও পেছালো বাংলাদেশ

১৬৩ স্বাধীন দেশের ওপর পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী এই সূচক প্রকাশ করেছে আইইপি। এবারের প্রতিবেদনটি গ্লোবাল পিস ইনডেক্স বা বিশ্ব শান্তি সূচকের ১৩ তম সংস্করণ। এই সূচকে বিবেচ্য বিষয় ধরা হয়- সহিংসতা, সংঘর্ষ ও সামরিকীকরণ জারি। বিশ্বের ৯৯.৭ শতাংশ মানুষ এই জরিপের আওতায় পড়ে।  

গতবার বিশ্ব শািন্ত সূচকে ১৬৩ দেশের মধ্যে ২ দশমিক ০৮৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিলো ৯৩তম। বাংলাদেশের এবারের স্কোর ২ দশমিক ১২৮। এর আগে ২০১৭ সালে ২ দশমিক ০৩৫ স্কোর নিয়ে ৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ।

২০১৯ সালের প্রতিবেদনে বলা হয়েছে, চীন, বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে প্রাকৃতিক দুযোর্গের ঝুঁকি অত্যন্ত বেশি। এই অঞ্চলে ৩৯ কোটি ৩০ লাখ মানুষ এই ঝুঁকির আওতায় রয়েছে। ২০১৮ সালে বাংলাদেশে সহিংসতার কারণে ব্যয় হয়েছে ২২ হাজার ২৯৬ মিলিয়ন ডলার যা জিডিপির তিন শতাংশ।

'গ্লোবাল পিস ইনডেক্সে' এ বছর ১ দশমিক ০৭২ স্কোর করে শীর্ষে অবস্থান করছে ইউরোপের দেশ আইসল্যান্ড। ১ দশমিক ২২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। পরে তিনটি অবস্থানে থাকা পতুর্গাল, অস্ট্রিয়া ও ডেনমার্কের স্কোর যথাক্রমে ১ দশমিক ২৭৪, ১ দশমিক ২৯১ ও ১ দশমিক ৩১৬।

দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও ভুটান, শ্রীলংকা ও নেপালের চেয়ে পিছিয়ে আছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এবার ১ দশমিক ৫০৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভুটান। বৈশ্বিকভাবে সূচকে তাদের অবস্থান ১৫তম।  বৈশ্বিকভাবে ১৬৩তম অবস্থানে থাকা আফগানিস্তানই এবারের সূচকে তলানিতে থাকা দেশ। আফগানিস্তানের একধাপ ওপরে আছে সিরিয়া।

/এমএইচ/জেজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম