ইথিওপিয়ার সেনাপ্রধান গুলিবিদ্ধ

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৯, ১১:০০আপডেট : ২৩ জুন ২০১৯, ১২:০৪
image

ইথিওপিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান সিয়ারে মেকননেন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে একটি অস্থিরতার পর তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে মেকননেন জীবিত আছেন কিনা, তা জানা যায়নি। ইথিওপিয়ার সেনাপ্রধান গুলিবিদ্ধ

হিলিমারীম দেশলেগনের পদত্যাগের পর সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন ২০১৮ সালের এপ্রিলে। তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে। আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। একই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন।

রবিবার সকালে সামরিক পরিচ্ছদ পরিহিত প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে জানান, আমহারা অঞ্চলের রাজধানী বাহির দারে এক হামলার ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। একদল ‘ভাড়াটে সেনা’ সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন তিনি। আবি আরও জানান, আমহারায় কিছু কর্মকর্তা বৈঠক করার সময় ‘সহকর্মীদের’ গুলিতে নিহত হন।

পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি প্রধানমন্ত্রী। জেনারেল মেকননেন নিহত না আহত হয়েছেন, তা পরিষ্কার হয়নি। বিবিসি জানায়, আমহারায় ‘একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল’ বলে এর আগে জানিয়েছিল তার সরকার।

রবিবার আবির প্রেস সচিব নেগুসু তিলাহুন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ব্যর্থ অভ্যুত্থানের কয়েক ঘণ্টা পর সেনাবাহিনী প্রধান গুলিবিদ্ধ হন।  অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীরা আমহারা রাজ্য সরকারের প্রধান আম্বাকিউ মেকননেনকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নিয়েছিল বলে দাবি করেন তিনি। ষড়যন্ত্রকারীদের ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আমহারার ক্ষমতাসীন দল এ সহিংসতার জন্য সাবেক নিরাপত্তা প্রধানকে দায়ী করেছেন। আবি ক্ষমতায় আসার পর সাবেক এই নিরাপত্তা প্রধান কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন।

এ ঘটনার পর ইথিওপিয়ায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। বাহির দারের বাসিন্দারা ব্যাপক গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। শহরের একজন অধ্যাপক রয়টার্সকে বলেছেন, বাহির দারে অন্তত চার ঘণ্টা ধরে গোলাগুলি হয়েছে। ‘প্রথমে স্বাভাবিক কোনো ঘটনা বলে মনে করেছিলাম, এরপর ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই’, বলেছেন তিনি।

 

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক