রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলেও নিষেধাজ্ঞা আরোপ করবেন না ট্রাম্প: এরদোয়ান

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৯, ০৫:২৫আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:৩৭

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান দাবি করেছেন, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর কোনও নিষোধাজ্ঞা আরোপের পরিকল্পনা গ্রহণ করেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তুরস্ককে সমঅধিকার থেকে বঞ্চিত করা হবে না। তবে ট্রাম্পের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।

রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলেও নিষেধাজ্ঞা আরোপ করবেন না ট্রাম্প: এরদোয়ান

২০১৭ সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য চুক্তি সই করেন তুরস্কের প্রেসিডেন্ট। কিন্তু রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় ক্ষুব্ধ ছিল তুরস্কের সাবেক মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার শুরু থেকেই এ চুক্তির তীব্র বিরোধিতা করে তিন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে।

জি-২০ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এরদোয়ান বলেছেন, জুলাইয়ের প্রথমার্ধেই এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ককে হস্তান্তর করা হবে। আর ট্রাম্প তাকে সরাসরি বলেছেন, তুরস্কের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

এরদোয়ান বলেন, আমি ব্যক্তিগত আলাপেই শুনেছি যে এটা হবে না। আমরা যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র। আর আমরা থাকতে কেউই তুরস্কের সার্বভৌম অধিকারের ওপর আঘাত আনতে পারবে না। সবারই এটা জানানো উচিত।

এর আগে ট্রাম্পকে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এটা দ্বিপাক্ষিক। তাই দুই পক্ষই বিকল্প সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম