ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ২৩:৫৫আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২৩:৫৭

ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালাক্কা সাগরে। ফলে উপকূলীয় অঞ্চলে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর মালুকুর স্থানীয় একজন বাসিন্দা জানান, হঠাৎ করেই পুরো বাড়ির দরজা-জানালা কাঁপতে শুরু করে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কম্পনটি যথেষ্ট শক্তিশালী ছিল।

ভূমিকম্পের ফলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যান।

ইন্দোনেশিয়া ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। এজন্য মাঝেমধ্যেই সেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। দেশটির দুর্বল অবকাঠামোর জন্য এ ধরনের দুর্যোগে সেখানে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা বেশি থাকে। ২০১৮ সালে দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে অন্তত ৪ হাজার ৩০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৩টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। সূত্র: সিএনএন, নিউজ ১৮।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের