ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্মকর্তাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগ

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৯, ১৯:৩৯আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৯:৩৯

লেবাননের শাসকদল হেজবুল্লাহ সমর্থিত এক দৈনিকের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, হামাস শাসিত গাজা উপত্যকার এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল। বুধবার নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিক আল-আকবরের খবরে বলা হয়েছে, গত মাসে ইসরায়েলের এই অপচেষ্টা রুখে দেয় হামাস। তবে ওই কর্মকর্তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্মকর্তাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগ

নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয় প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা ঊর্ধ্বতন প্রতিরোধ যোদ্ধাকে হত্যার চেষ্টায় এক ‘বিশ্বাসঘাতক’ জড়িত ছিল। তাকে আটক করেছে হামাস। ওই সূত্রের দাবি, ইসরায়েলের এই অপচেষ্টা সফল হলে তা হতো ফিলিস্তিনি প্রতিরোধের ওপর বড় আঘাত।

আল-আকবরের খবরে বলা হয়, ২০১৮ সালের নভেম্বরে  গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিস-এ ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো অভিযানের পর হামাসের নেওয়া কড়া পদক্ষেপের কারণেই বিষ প্রয়োগে হত্যার চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

নভেম্বরে ওই অভিযানে একজন লেফটেন্যান্ট কমান্ডার নিহত ও অপর এক কর্মকর্তা মারাত্মক আহত হন। সে সময় ইজাদিন আল কাশেম বিগ্রেডের আরও ছয় সদস্য নিহত হয়।

লেবাননের সংবাদপত্রটি দাবি করেছে, আরেক সেনা কমান্ডারকেও লক্ষ্যবস্তু বানিয়েছিল ইসরায়েল। ওই কমান্ডার এক বিশ্বাসঘাতকের কাছ থেকে একটি ফাঁদ সম্বলিত প্যাকেট ‘উপহার’ পায়। হামাস ওই প্যাকেটে থাকা বিস্ফোরক শনাক্ত করে তা নিস্ক্রিয় করে বলে ওই খবরে জানানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি