পূর্ব জেরুজালেমের বাড়ি থেকে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৯, ২১:৩২আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৩৫

পূর্ব জেরুজালেমে নিজেদের বাড়ি থেকে এক ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করেছে ইসরায়েলের পুলিশ। বুধবার তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখন সেখানে ইহুদি পরিবার বসবাসের সুযোগ পাবে। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ৩০ বছরের আইনি লড়াই শেষে সিয়াম পরিবারকে উচ্ছেদ করে ইসরায়েলের ডানপন্থী আবাসন সংস্থা এলাদ অ্যাসোসিয়েশনের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। পূর্ব জেরুজালেমের বাড়ি থেকে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ

সিয়াম পরিবারকে ওই বাড়ি থেকে ছয়টি আলাদা মামলা দায়ের করে এলাদ অ্যাসোসিয়েশন। একের পর এক মামলায় হেরে গেলেও সম্প্রতি জেরুজালেম জেলা আদালতে আপিলে হেরে যায় সিয়াম পরিবার। তার পরেই তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।

প্রথমে এলাদ অ্যাসোসিয়েশনের দাবি ছিল পুরো বাড়িটি সিয়ামের দাদীর কাছ থেকে কিনে নিয়েছেন তারা। দাবির স্বপক্ষে একটি চুক্তিপত্র উপস্থাপন করলেও পরে আদালত তা অবৈধ ঘোষণা করে। সিয়ামের দাদীর মোট উত্তরাধিকার ছিল আটজন। পরে এলাদ অ্যাসোসিয়েশন দাবি করে তিন পুরুষ উত্তরাধিকারের কাছ থেকে বাড়ি কিনে নিয়েছেন তারা। আদালতে গিয়ে তাদরে দাবি ছিল নারী উত্তরাধিকারীরা তাদের অধিকার পুরুষদের কাছে প্রত্যর্পণ করেছে। আর সেকারণে পুরো বাড়িটি তাদের। তবে আদালত এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় এলাদ শুধুমাত্র বাড়িটির পুরুষ উত্তরাধিকারীদের অংশই দখল করতে পারবে।

পরবর্তী ধাপে সম্পত্তিতে অনুপস্থিতির জিম্মাদার আইন প্রয়োগ করে এলাদ। এই আইন ব্যবহার করে এক মেয়ের অংশ কিনে নেয় তারা। পরের ধাপে গত বছর জিম্মাদারদের কাছ থেকে আরও এক অংশ কিনে নিলে বাড়িটির চারভাগের তিন ভাগের মালিক বনে যায় এলাদ।

এর ভিত্তিতে জেরুজালেম জেলা ম্যাজিস্ট্রেট আদালত এলহাম সিয়ামকে নতুন মালিকের পক্ষে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেয়। গত মাসে সিয়াম পরিবারের আপিলও খারিজ হয়ে যায়।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান