যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ জরিমানার মুখে ফেসবুক

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ০৮:৪৭আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০৯:৫২

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গের দায়ে সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ফেসবুককে রেকর্ড ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র সরকার। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ফেসবুকের আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চলে যাওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এই জরিমানা করেছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে। তবে এই জরিমানা চূড়ান্ত হতে এখন মার্কিন বিচার বিভাগের সিভিল শাখার অনুমোদন পেতে হবে। আর কতদিনে এই অনুমোদন পাওয়া যাবে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ জরিমানার মুখে ফেসবুক

গত বছর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফাঁস হয়, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের ৫ কোটি গ্রাহকের তথ্য সংগ্রহ করে ব্যবহার করেছে। পরে এবার ফেসবুক কর্তৃপক্ষ নিজেই অতিরিক্ত ৩  কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরির নতুন তথ্য দেয়। তথ্য চুরির ঘটনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশই ফেসবুকের প্রধান নির্বাহীর কাছে কৈফিয়ত তলব করে। ওই বছরের জুলাইতে যুক্তরাজ্যে ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করা হয়।

আর ওই বছরের মার্চ থেকে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। ব্যবহারকারীদের সঙ্গে ২০১১ সালের একটি চুক্তি ফেসবুক লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখা শুরু করে এফটিসি।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, ফেসবুকের বিরুদ্ধে ৩-২ ভোটে ৫০০ কোটি ডলার জরিমানার অনুমোদন দিয়েছে এফটিসি। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমগুলোও।  তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ এবং এফটিসি।

তবে এ বছরের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল ৫০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে আশা করছে তারা। এই জরিমানা চূড়ান্ত হলে তা কোনও প্রযুক্তি প্রতিষ্ঠানকে করা এফটিসির সর্বোচ্চ পরিমাণ জরিমানা হবে।

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের