সোমালিয়ার হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ৭

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ০৯:৪৯আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০৯:৫২

সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি হোটেলে হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কানাডার এক টিভি সাংবাদিক রয়েছেন। দেশটির কর্মকর্তারা ও হামলায় বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী কিসামায়ো বন্দরের আসাসেই হোটেলে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়ে। আর এরপরেই বন্দুকধারীরা হোটেলের অভ্যন্তরে প্রবেশ করে। জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত কয়েক বছরে সোমালিয়ায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে আল শাবাব

আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাব গত কয়েক বছরে আফ্রিকায় সন্ত্রাসী হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে। সোমালিয়ায় মূল শহরগুলোতে তাদের নিয়ন্ত্রণ না থাকলেও মাঝে মাঝেই গেরিলা হামলা চালাতে সমর্থ হচ্ছে তারা।

আসাসেই হোটেলে হামলার সময়ে সেখানে আঞ্চলিক রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন গোষ্ঠীর বয়স্ক নাগরিকেরা অবস্থান করছিলেন। আসন্ন আঞ্চলিক নির্বাচন নিয়ে আলোচনার জন্য জড়ো হয়েছিলেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি বোমা বিস্ফোরণের পর হোটেলের অভ্যন্তরে বন্দুকের গুলির শব্দ শুনেছেন তারা। তবে হামলাকারীরা এখনও হোটেলে অবস্থান করছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির নিরাপত্তা কর্মকর্তা আবদি দুহুল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের মধ্যে সাবেক স্থানীয় প্রশাসন মন্ত্রী এবং এক আইন প্রণেতা রয়েছেন। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমের খবরে কানাডার টিভি সাংবাদিক হোদান নালায়েহ এবং তার স্বামী ফরিদ থাকার কথা জানিয়েছে।

২০১২ সালে কিসামায়ো শহর থেকে বিতাড়িত হয় জঙ্গিগোষ্ঠী আল শাবাব।। গত কয়েক বছর ধরে তুলনামূলক শান্তই ছিলো এই অঞ্চল।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম