ইতালিতে নব্য নাৎসিবাদী আস্তানা থেকে ক্ষেপণাস্ত্র উদ্ধার

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৯, ১০:৪১আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১১:০২

ইতালিতে উগ্র ডানপন্থী তথা নব্য নাৎসিবাদীদের একটি আস্তানা থেকে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র করা হয়েছে। সোমবার পুলিশ জানিয়েছে, তাদের সন্ত্রাসবিরোধী ইউনিট দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় অবস্থিত ওই আস্তানায় অভিযান চালিয়ে এটি উদ্ধারে সমর্থ হয়েছে। এছাড়া আরও বেশকিছু অত্যাধুনিক সমরাস্ত্র উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ইতালিতে নব্য নাৎসিবাদী আস্তানা থেকে ক্ষেপণাস্ত্র উদ্ধার
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ক্ষেপণাস্ত্রটি ফ্রান্সের তৈরি মাতরা সুপার ৫৩০ এফ হতে পারে। কাতারের সেনাবাহিনী এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে।

ইতালির নব্য নাৎসিবাদীরা পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এমন অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে এ অভিযানটি পরিচালনা করা হয়েছিল। তবে সেখানে রীতিমতো ক্ষেপণাস্ত্র দেখতে পেয়ে বিস্মিত হয়ে পড়েন কর্মকর্তারা। এ সময় ওই আস্তানা থেকে নব্য-নাৎসিবাদীদের নানা প্রচারণা সামগ্রী জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ফাবিও বেরনার্দি (৫১), সাবেক কাস্টমস কর্মকর্তা ও নব্য নাৎসিবাদী ফরচা নুয়াভা পার্টির কর্মী ফাবিও দেল বেরজিওলো (৫০) এবং সুইজারল্যান্ডের নাগরিক আলেসান্দ্রো মন্তি (৪২)। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী অবস্থায় ছিল।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী