আসামে ‘বিদেশি’ চিহ্নিত এক লাখেরও বেশি বাসিন্দা

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৯, ২১:৩০আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৩২

আসামে এক লাখ ১৭ হাজার বাসিন্দাকে বিদেশি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিশান রেডি। তিনি বলেন, ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, মোট ১ লাখ ১৭ হাজার ১৬৪ জনকে বিদেশি হিসেবে ঘোষণা করেছে ফরেনার্স ট্রাইব্যুনাল। কংগ্রেস সদস্য আব্দুল খালেকের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আসামে ‘বিদেশি’ চিহ্নিত এক লাখেরও বেশি বাসিন্দা

১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে গত ৮ জানুয়ারি ভারতের লোকসভায় ‘সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৬’ পাস করা হয়েছে। এতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের বিধান রাখা হয়েছে। আইনটি পাসের ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ‘পালাতে বাধ্য হওয়া’ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ইতোমধ্যে আসামের যে নাগরিকত্ব তালিকা করা হয়েছে তা থেকে বাদ পড়েছে প্রায় ৪০ লাখ মানুষ। এনআরসির সমর্থকরা মনে করে, এরা বাংলাদেশ থেকে অবৈধভাবে আসামে গিয়েছে।

রেডি বলেন, আসামের বিভিন্ন জেলায় বর্তমানের ১০০টির মতো ফরেনার্সা ট্রাইবুন্যাল কার্যক্রম পরিচালনা করছে।  

মন্ত্রীর দাবি, ১৯৬৪ সালের ফরেনার্স ট্রাইব্যুনালস (নির্দেশিকা) অনুযায়ী চিহ্নিতকরণ প্রক্রিয়ার কাজ হচ্ছে। ২০১৪ সালের ১৭ ডিসেম্বরে দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রক্রিয়ার উপর নিয়মিত নজর রাখছে গৌহাটি হাইকোর্টের বিশেষ বেঞ্চ।

এদিন রেড্ডি আরও জানান, 'যদি কারও ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকে, সেক্ষেত্রে তিনি উচ্চতর আদালতে যেতে পারেন। নাগরিকত্ব প্রমাণ করা একটি আইনি বিষয় এবং প্রত্যেক ব্যক্তিকে তাঁর দাবি প্রমাণ করার পূর্ণ সুযোগ দেওয়া হয়।'

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম