যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৭ জুলাই ২০১৯, ২১:৫১আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:৫৪
image

উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ আগের চেয়ে বেড়েছে। গত কয়েক বছর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি হওয়ার প্রবণতা কম দেখা গেলেও এবার তা ঊর্ধ্বমুখী। লন্ডনে প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি
যুক্তরাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আবেদন ব্যবস্থা ‘দ্য ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিশনস সার্ভিস (ইউসিএএস) জরিপটি চালিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, এ বছর ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি আবেদনের সময়সীমার (৩০ জুন) মধ্যে বাংলাদেশ থেকে ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেছে; যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। ২০১৮ সালে ২৭০টি আবেদন জমা পড়েছিল। ২০১৬ সাল থেকে কয়েক বছর বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবণতা হ্রাস পাওয়ার পর ২০১৯ সালে এসে তা আবার বাড়তে শুরু করেছে। ২০১৬ সালে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের সংখ্যা উল্লেখজনকভাবে কম ছিল। ২০১৬ সালে মাত্র ২৫০টি আবেদন জমা পড়েছিল। অথচ ২০১৫ সালে আবেদনের সংখ্যা ছিল ৩৪০টি। আর ২০১৪ সালে আবেদনের সংখ্যা ছিল ৩২০।

২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে থেকে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী (৮১ হাজার ৩৪০ জন) যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছে। আগের চেয়ে এ হার ৮ শতাংশ বেশি।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী কর্তৃপক্ষ ইউনিভার্সিটিজ ইউকে’র  প্রধান নির্বাহী আলিসতাইর জারভিস বলেন, ‘মেধাবী শিক্ষকদের দেওয়া উচ্চ মানসম্পন্ন পাঠদান, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্বজুড়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বেশ সুনাম রয়েছে। শিক্ষার্থীরা তাদের কোর্সগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করে আসছেন।’

২০১৯ সালে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সর্বমোট ৬ লাখ ৩৮ হাজার ৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। ২০১৮ সালের চেয়ে এ বছর আবেদনের সংখ্যা  বেড়েছে ১ হাজারেরও বেশি। 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম