পাকিস্তানকে কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার নির্দেশ আন্তর্জাতিক আদালতের

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ১৩:০৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৫:২৫
image

পাকিস্তানে ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। বুধবার (১৭ জুলাই) নেদারল্যান্ডসের হেগভিত্তিক এ আদালতের রুলে বলা হয়েছে, কুলভূষণের বিরুদ্ধে পাকিস্তান সামরিক আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আগে পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। যাদবকে কনস্যুলার সুবিধা না দেওয়ার মধ্য দিয়ে পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও রুলে উল্লেখ করা হয়েছে।

কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত
২০১৬ সালের ৩ মার্চ কুলভূষণকে বেলুচিস্তানের মাসকেল এলাকা গ্রেফতার করা হয়। পাকিস্তানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ১০ এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ বাওজা সামরিক আদালতে কুলভূষণের ফাঁসির রায় চূড়ান্ত করেন। ভারতের দাবি, যাদব নৌবাহিনী থেকে অবসরের পর ইরানে ব্যবসা করছিলেন। সেখান থেকে পাকিস্তান তাকে অপহরণ করেছে। কুলভূষণকে কনস্যুলার সুবিধা দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে ১৬ বার অনুরোধ করা হলেও তাতে সাড়া দেয়নি পাকিস্তান। ২০১৭ সালের ৮ মে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) শরণাপন্ন হয় ভারত। জাতিসংঘের আদালতের রায় আসার আগেই পাকিস্তান তার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলতে পারে বলে আশঙ্কা করছিল দেশটি। ওই বছরের ১৮ মে আন্তর্জাতিক আদালতের ১১ জন বিচারপতিবিশিষ্ট ডিভিশন বেঞ্চ পাকিস্তানের সেনা আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে জানানো হয়।

বুধবার কুলভূষণের মামলা নিয়ে আবারও আন্তর্জাতিক আদালতে শুনানি হয়। আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট সোমালিয়ার বিচারপতি আব্দুলওয়াকি আহমেদ ইউসুফের নেতৃত্বাধীন বেঞ্চ জানান, ভারতের আর্জি গ্রহণযোগ্য। পাকিস্তান ভিয়েনা সনদ লঙ্ঘন করেছে। ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দিতে হবে। তার আইনি প্রতিনিধিত্বের ব্যবস্থাও করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে তার মৃত্যুদণ্ডের আদেশ। তবে কুলভূষণকে মুক্তি দেওয়া বা তাকে ভারতে ফেরত পাঠানো নিয়ে ভারতের আর্জি মানতে রাজি হয়নি দ্য হেগের আদালত। ১৬ সদস্যের বেঞ্চের ১৫ জন সদস্য এই রায়ের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন শুধু পাকিস্তানি বিচারপতি তাসাদুক হুসেন জিলানি।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের