১৪ হাজার টাকার বিনিময়ে দেশে ফেরার সুযোগ মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৭:০২
image

আগামী ১ আগস্ট থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। ৭০০ মালয়েশীয় রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ১৪,৩৬২ টাকা)পরিশোধের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ফেরার সুযোগ পাবে তারা।  মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সময়সীমা পার হওয়ার পরও যারা থেকে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

১৪ হাজার টাকার বিনিময়ে দেশে ফেরার সুযোগ মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের
মালয়েশিয়ার অভিবাসন দফতরের মাধ্যমে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইলিগ্যাল ইমিগ্র্যান্টস প্রোগ্রাম (পিএটিআই) নামক কর্মসূচি বাস্তবায়ন করবে। যেসব বিদেশি ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর আওতায় অপরাধী বলে বিবেচিত হবেন, তাদেরকে এ পিএটিআই কর্মসূচির আওতায় শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা গেছে, সেদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ কর্মসূচি অনুমোদন করেছে এবং এ বছরের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। যেসব বিদেশি এ কর্মসূচিতে যোগ দেবেন তাদের প্রত্যেককে ৭০০ মালয়েশীয় রিঙ্গিত করে পরিশোধ করতে হবে। সাতদিনের মধ্যে নিজ দেশে ফেরার জন্য তাদেরকে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র (পাসপোর্ট ও জরুরি ভ্রমণ সনদ), টিকেট নিয়ে যেতে হবে।  

বিবৃতি থেকে জানা গেছে, মালয়েশীয় অভিবাসন দফতর পুরোপুরিভাবে এ কর্মসূচি পরিচালনা করবে। এখানে কোন এজেন্ট বা তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকবে না। এ কর্মসূচিকে সফল করার জন্য জন্য ৮০টির বেশি কাউন্টার স্থাপন করবে অভিবাসন দফতর (জেআইএম)।

গত ১২ জুলাই বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে একটি অধিবেশনের আয়োজন করেছিল মালয়েশীয় অভিবাসন দফতর। সেখানে ওই কর্মসূচি নিয়ে ব্রিফিং করা হয়। ১০ জুলাই রয়েল মালয়েশীয় পুলিশ (পিডিআরএম) এর সঙ্গেও একটি ওয়ার্কিং সেশন করেছে অভিবাসন দফতর।

 

/এসও/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম