যুক্তরাজ্য আওয়ামী লীগের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

লন্ডন প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ০৫:২৫ আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৫:২৯

শুক্রবার বিকেলে লন্ডনে পৌঁছে হোটেল লবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের লবিতে পৌঁছালে সেখানে অপেক্ষমান যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি জালাল উদ্দীন, প্রফেসর আবুল হাশেম, আনোয়ারুজ্জামান চৌধুরীসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী সবার খোঁজ খবর নেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় এর আগে ১৭ দিনের সরকারি সফরের উদ্দেশে ১৯ জুলাই লন্ডন সময় বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জালাল উদ্দীন, প্রফেসর আবুল হাশেম, আনোয়ারুজ্জামান চৌধুরীসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন। এছাড়া বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানে চোখের চিকিৎসাও করাবেন। সফর শেষে আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সর্বশেষ খবর
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী