সুদানে সরকারবিরোধী সহিংসতায় নিহত ৮৭

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ০২:৪৮আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০২:৫৭

গত মাসে সুদানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় ৮৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সহিংসতা তদন্তকারী দলের প্রধান। তিনি জানান, ৩ জুনের ওই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৮ জন। এর আগের সরকারি হিসেবে হতাহতের সংখ্যা আরও কম দাবি করা হয়েছিল।

সুদানে সরকারবিরোধী সহিংসতায় নিহত ৮৭

৩ জুন বেসামরিক শাসনের দাবিতে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সুদানের রাজপথ। রবিবার রাজধানী খার্তুমের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীরা বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সেনাবাহিনীর প্রতি দাবি জানান। এক পর্যায়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।      

তদন্তকারী দলের প্রধান ফাদ আল রহমান সাইদ বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেসময় তাজা গুলি ব্যবহার করেছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে তিনজন কর্মকর্তা তাদের নির্দেশ অমান্য করে পদক্ষেপ নেন। সেসময় ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ৬১ জন নিহতের কথা জানিয়েছিলেন। তবে বিরোধীদলের দাবি ছিলো নিহতের সংখ্যা ১২৭ জন। আহত হয়েছেন আরও ৪০০ জন। সাইদ বলেন, কয়েকজন ব্যক্তি দূরে থাকা একটি বিক্ষোভের ওপর আগ্রাসন চালায়। বলা হয়েছিলো যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে যেন প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হয়।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম