‘বন্দুকের জন্য গাছ’ প্রকল্প চালু করলো ভারতের পাঞ্জাব

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ০২:১১আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৩:৩৬

বন্দুক আর গাছের চারার মধ্যে আপাত কোনও মিল খুঁজে পাওয়া কষ্টকর। কিন্তু ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাব এই দুইয়ের মধ্যে সংযোগ ঘটিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজ্যের ফিরোজিপুর জেলায় এখন কোনও বন্দুকের লাইসেন্সের আবেদন করার আগে অন্তত দশটি গাছের চারা রোপণ করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোপণ করা গাছের চারার সঙ্গে তোলা সেলফি বন্দুকের আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ভারতের পাঞ্জাবে বন্দুকের লাইসেন্সের আবেদন করতে হলে গাছের চারার সঙ্গে সেলফি উপস্থাপন করতে হচ্ছে

পাঞ্জাবে তিন লাখ ৬০ হাজার লাইসেন্সধারী বন্দুক মালিক রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বন্দুকের লাইসেন্স সংখ্যার দিক দিয়ে তৃতীয় বড় রাজ্য এটি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সময় এই আদেশ জারি করা হয়। বহু মানুষ এই আদেশ মেনে আবেদন করায় সম্প্রতি তা স্থানীয় সংবাদমাধ্যমের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।

গাছের চারার সঙ্গে সেলফি তুললেই বন্দুকের লাইসেন্স মেলার নিশ্চয়তা দিচ্ছে না রাজ্যটি। এর ফলে কেবলমাত্র এটাই নিশ্চিত হবে যে ওই আবেদনটি অন্তত বিবেচনার যোগ্য হবে।

ফিরোজিপুর জেলার কমিশনার চন্দ্রর গইন্দ বিবিসি’কে বলেন, পাঞ্জাবিবা গাড়ি, বন্দুক আর মোবাইল ফোনের জন্য পাগল। এবার তাদের গাছের চারা রোপণের জন্য পাগল করতে হবে। তিনি বলেন, খুব দ্রুত রাস্তা বাড়তে থাকায় বিপুল সংখ্যক গাছ কাটা পড়ছে, সুতরাং সময়ের চাহিদা মেটাতেই এর দরকার।

তিনি জানান, আদেশ জারির পর গাছের চারার সঙ্গে সেলফি তোলা অন্তত একশো আবেদন পেয়েছেন তারা। তবে কেবল গাছের চারা লাগিয়ে সেলফি তুললেই হবে না, আবেদনকারীদের এক মাস পরে আবারও সেলফি তুলে প্রমাণ করতে হবে যে সেগুলোর যথাযথ যত্ন নেওয়া হচ্ছে।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম