পাকিস্তানে আবাসিক ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ০৯:৫৮আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১০:২৪

পাকিস্তানে একটি আবাসিক ভবনের ছাদে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত মধ্যরাতের ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন। নিহতদের মধ্যে পাঁচ সেনা সদস্যও রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির জরুরি বিভাগের পক্ষ থেকে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। পাকিস্তানে আবাসিক ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ১৭
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন বেসামরিক। এর মধ্যে ১২ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ বিমানটিতে থাকা পাঁচ ক্রু-র সবাই নিহত হয়েছেন। তবে বিবৃতিতে দুর্ঘটনার কারণ বা এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

যে বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে নিহত হয়েছেন আরও ১২ জন বেসামরিক। টেলিভিশনের ফুটেজে দুর্ঘটনাস্থল এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। পাকিস্তানে আবাসিক ভবনের ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিকভাবেই নিয়ন্ত্রণক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। তবে এর কারণ জানা যায়নি।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’