প্রায় ৫০০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে: দিল্লি পুলিশ

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১১:৫৬আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১২:৩১

ভারতের রাজধানী দিল্লিতে গত ২৮ মাসে প্রায় ৫০০ অবৈধ বাংলাদেশিকে আটকের পর দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার ভারতের সুপ্রিম কোর্টকে এ তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-এর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। প্রায় ৫০০ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে: দিল্লি পুলিশ
আদালতে দেওয়া এফিডেভিটে পুলিশ জানিয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৪৮৯ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এরমধ্যে ইতোমধ্যে ৪৮০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতার করা জনস্বার্থ মামলার (পিআইএল) প্রেক্ষিতে আদালতে এ এফিডেভিট দেয় পুলিশ। আশ্বিনি উপাধ্যায় নামের ওই বিজেপি নেতা সব ‘অবৈধ বাংলাদেশি’ ও রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে চান। আগামী ১৪ আগস্ট এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

মামলায় প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভারত থেকে বিতাড়িত করে মিয়ানমারে ফেরত পাঠানোর মোদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

মামলায় ভারতে বসবাসরত ‘বাংলাদেশি নাগরিক’ ও রোহিঙ্গাসহ সব অবৈধ অভিবাসী এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত, আটক ও তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। এতে বলা হয়, বিশেষ করে মিয়ানমার ও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী ভারতে পাড়ি জমাচ্ছে। এটি শুধু সীমান্তবর্তী জেলাগুলোর জনসংখ্যার কাঠামোকেই হুমকিতে ফেলেছে তা নয়; বরং বর্তমান পরিস্থিতিতে দেশের সুরক্ষা ও জাতীয় সংহতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বিজেপি নেতা আশ্বিনি উপাধ্যায়ের দাবি, বেনাপোল-হরিদাসপুর ও হিলি (পশ্চিমবঙ্গ), সোনামোড়া (ত্রিপুরা), কলকাতা ও গুয়াহাটি হয়ে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা সংঘবদ্ধভাবে ভারতে প্রবেশ করেছে। একটি সংঘবদ্ধ চক্র এ ব্যাপারে তাদের সহায়তা করছে। মামলায় বলা হয়, এ পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম