কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৯, ২২:০০আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২২:০২

বিশেষ মর্যাদা বাতিল ও কাশ্মিরকে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্তকে ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। কাশ্মিরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের দুই আইন প্রণেতা ভারত সরকারের এই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে আদালতে আবেদন করেছেন। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ

গত সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলও অনুমোদন করেছেন দেশটির রাষ্ট্রপতি। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। আটককৃতদের মধ্যে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও।

শনিবার দলটির দুই আইন প্রনেতা আকবর লোন ও হাসনাইন মাসুদি আদালতে ভারত সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। ন্যাশনাল কনফারেন্সের দাবি জম্মু কাশ্মিরের বিধানসভার অনুমোদন ছাড়া সেখানকার বিশেষ মর্যাদা বাতিল করা অসাংবিধানিক। তবে ভারত সরকারের দাবি রাষ্ট্রপতির শাসনে থাকা কাশ্মিরের বিধানসভার ক্ষমতা পার্লামেন্টের ওপর ন্যস্ত হয়েছে।

ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সরকার সংবিধানের ৩৭০ ধারার বিশেষ একটি বিধি ব্যবহার করে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করেছে। ৩৭০ ধারার সেকশন ৩ এ যেকোনও সময়ে রাষ্ট্রপতিকে বিশেষ মর্যাদাকে অকার্যকর করার ক্ষমতা দেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের