ভারতে বন্যায় নিহত শতাধিক

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ২৩:২১আপডেট : ১১ আগস্ট ২০১৯, ২৩:২৩

ভারতজুড়ে বন্যায় এখনও পর্যন্ত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া লাখ লাখ  মানুষ। মহারাষ্ট্র, কেরালা ও কর্নাটকের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক।  কেরালা সরকার সেনা দলকে উদ্ধারকারী দল তৈরিতে নির্দেশ দিয়েছে। সেখানকার দুই লাখেরও বেশি মানুষ ঘরছাড়া। এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ভারতে বন্যায় নিহত শতাধিক

শনিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, রাজ্যের ১৭টি জেলার এক হাজার গ্রাম বন্যাবিধ্বস্ত। উত্তর কর্নাটকের কয়েকটি জেলা মিলিয়ে ৬ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্যাবিধ্বস্ত জেলাগুলোর সব সরকারি-বেসরকারি স্কুল বন্ধ থাকবে। প্রবল বৃষ্টিতে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। শনিবার সমস্ত কোঙ্কন রেলওয়ে ট্রেন বাতিল হয়েছে কারওয়ার অঞ্চলে ধস নামার পরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালায় গত তিন দিনে ৫৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর এই জেলায় বৃষ্টিতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছিল।

এছাড়া, মুম্বাই ও বেঙ্গালুরুর মধ্যবর্তী ৪ নম্বর জাতীয় সড়ক এখনও বন্ধ। কর্নাটকের গাড়িগুলোকে মুম্বাই যেতে বলা হয়েছে সোলাপুর রুট দিয়ে।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম