যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হাতে জিম্মি পুলিশ, ৬ কর্মকর্তা গুলিবিদ্ধ

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৯, ১০:৩৪আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১১:৩৯
image

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারী পুলিশকে ‘জিম্মি’ করেছে। তার হামলায় কমপক্ষে ৬ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকালে নিকটাউন এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় এক বন্দুকধারী হামলা চালাতে শুরু করে।  আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পুলিশ সূত্রে বলছে, এখনও হামলাকারীকে গ্রেফতার করা যায়নি এবং সে বন্দুক হামলা অব্যাহত রেখেছে। হামলার শিকার পুলিশ কর্মকর্তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হাতে জিম্মি পুলিশ, ৬ কর্মকর্তা গুলিবিদ্ধ

বুধবার রাতে পুলিশ কমিশনার রিচার্ড রস সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ কর্মকর্তারা মাদকবিরোধী অভিযানে গেলে বিকাল সাড়ে ৪টার দিকে গুলি চালায় হামলাকারী। কয়েকজন পুলিশ কর্মকর্তা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলো। বুলেট থেকে আত্মরক্ষা করতে অনেক পুলিশ কর্মকর্তা ভবনের দরজা ও জানাজা দিয়ে বেরিয়ে আসে।

পুলিশ বলছে, সোয়াট টিম ভবনের মধ্যে আটক পড়া দুই পুলিশ কর্মকর্তাকে বের করে আনতে সক্ষম হয়েছে। সার্জেন্ট ইরিক গ্রিপ বলেন, সন্দেহভাজন এখন সশস্ত্র অবস্থায় আছে এবং ভবনের ভিতরে অবস্থান করছে। তিনি আরও বলেন, আহত পুলিশ কর্মকর্তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রস বলেন, কয়েকবার ফোন ও লাউডস্পিকারের মাধ্যমে পুলিশ বন্দুকধারীকে আত্মসমর্পণ করতে অনুরোধ করেছিলো। পুলিশ একটি ‘সম্ভাব্য জিম্মি পরিস্থিতি’ সমাধানের চেষ্টা করছে। বাড়ির ভিতরে থাকা দুই অফিসারের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি তারা ঠিক আছেন, এখন এর থেকে বেশি কিছু বলতে চাই না। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই।’

কর্মকর্তারা জানিয়েছে, গুলাগুলির এ ঘটনায় ব্রিফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।  এক সংবাদ সম্মেলনে রিচার্ড রস বলেন, ‘বন্দুকধারী আত্মসমর্পণ করতে চাইছে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে যে জীবিত আছে, তাতে কোনো সন্দেহ নেই। গুলি চালিয়েই যাচ্ছে সে।’

এইচকে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম